যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরো ১৮ বাংলাদেশির মৃত্যু

Date:

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার ২৪ ঘণ্টার ব্যবধানে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেশিরভাগ বাংলাদেশির মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে অঙ্গরাজ্যে।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, উবার ও ট্যাক্সিচালকদের বড় একটি অংশ করোনায় আক্রান্ত হয়েছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে এদের সংখ্যাই বেশি। তবে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে তেমনি অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। এর মধ্যে নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে এক হাজার সাড়ে তিনশো মানুষের। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্কে অনেকগুলো অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়া ২০টি হোটেলে ১০ হাজার শয্যার হাসপাতাল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে অনড় বিএনপি’র তিন বিদ্রোহী প্রার্থী

এএইচএম মান্নান মুন্না:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর দুটি...

কবিরহাটে যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা: বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ডাকাত...

কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে দু লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধ...