শেখ হাসিনার গ্রেফতার দাবিতে নোয়াখালীর সূবর্ণচরে বিএনপির গণজমায়েত

Date:

নোয়াখালী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে গণজমায়েত কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চরবাটা খাসেরহাট পল্টন মোড়ে স্থানীয় উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি ভিপি পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। বিরোধীমতের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এ জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...