সুবর্ণচরে ওয়ার্ল্ড ফুড পোগ্রামের ২ ট্রাক চালসহ আটক ৩

Date:

www.noakhalitimes.com
সূবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা :: সুবর্ণচর উপজেলায় পৃথক স্থান থেকে ওয়ার্ল্ড ফুড পোগ্রামের চাল ভর্তি দুটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাক চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুই ট্রাক চাল আটকের বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস।

এর আগে সোমবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে ভিজিএফের চাল ভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ট্রাকচালক মো. শামীম (৩২), চর জুবলি ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে জব্দকৃত চালের মালিক দাবিদার মো. মনির (২৮) ও চর মজিদ গ্রামের আব্দুল হালিমের ছেলে ট্রাক চালকের সহকারী মো. ওসমান (১৯)।

স্থানীয়রা জানায়, জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ট্রলারে করে দেশের অন্যান্য স্থানে কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে তোতা বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার ঘাটে ওয়ার্ল্ড ফুড পোগ্রামের চালগুলো আনা হয়।

তোতার বাজার (চট্ট মেট্রো-ট-১২-১০২১) ও মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটের পাশে খালি জায়গা থেকে পাচার করতে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২০৮৫) চাল লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে চৌকিদার করিমের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে ট্রাক এবং আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটে পুলিশের অভিযান টের পেয়ে ট্রাকের চালক পালিয়ে যায়।

ওসি দেবপ্রিয় দাস আরও জানান, ২ ট্রাকের চালের পরিমাণ এখনো হিসাব করা হয়নি। তবে চালগুলো ভিজিএফের চাল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...