সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন সকালে) উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর ইউনিয়নে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

সেনবাগ উপজেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়েছে। মৃত মোজাম্মেল হোসেন (৪৪), জেলার সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি উত্তর সাহাপুর গ্রামে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। গত (২৮ মে) শনিবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। আজ সোমবার সকালে নিজ বাড়ীতে মৃত্যু হয় তাঁর। সকল ধরনের নিয়ম মেনে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...