সোনাইমুড়ীতে ছাদে বসে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নুর রহমান এলেক্স (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মিজী বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এলেক্স পার্শ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নর্দান ইনস্টিটিউট অফ সাইন্স টেকনোলজিতে ডিপ্লোমা পড়ুয়া নুর রহমান এলেক্স মা পারভিন আক্তারের সঙ্গে ঢাকা থেকে কয়েকদিন আগে দেওটি ইউনিয়নের নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যায় নানা জয়নাল আবেদিনের ঘরের ছাদে বসে মোবাইলে গেম খেলছিলেন তিনি। সেখানে ছাদের উপর দিয়ে পার্শ্ববর্তী নূর আলমের ঘর থেকে একই বাড়ির মোশারেফ হোসেনের ঘরে একটি সাইড লাইনের মাধ্যমে দেয়া বিদ্যুৎ সংযোগে জড়িয়ে যায় এলেক্স। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...