সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব (৫৪)নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়ার পথে স্ট্রোক করে তার মৃত্যু হয়।

নিহত হকসাব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের ৫ নং ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ীর মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই সৌদী আরব প্রবাসী সাইফ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হকসাব উদ্দিন দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবনে আছেন। গত ৪ বছর সৌদীতে আছেন। সৌদীতে কাজের সঙ্কট, কাজ করেও বেতন না পাওয়া, পারিবারিক নানান টেনসন করতেন তিনি। ইচ্ছে ছিল আর কিছু সময় থেকে একেবারে দেশে ফিরবেন। ফিরবেন ঠিক কিন্তু জীবিত নয় ,মৃত। এসময় তিনি লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এদিকে হকসাবের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...