হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ছোটভাই শাহাদাত হোসেন

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আপন ছোট ভাই।

মঙ্গলবার (১৪ মে) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন।

আদালতে শাহাদাত হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল ও তামান্না ফেরদৌস। ইসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও ব্যারিস্টার আশফাকুর রহমান।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত ৫ মে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে শাহাদাত এর হলফনামায় ৪ টি মামলার কথা ও সম্পত্তির বিবরণ না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ ইসমাঈল হোসেন।

পরবর্তীতে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর আপিল করেন। ৯ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আপিল আবেদন খারিজ করে দেন। এরপর রোববার হাইকোর্টে আবার আপিল করেন শাহাদাত হোসেন। ৩ দিন শুনানির পর আজ মঙ্গলবার হাইকোর্ট তাঁর প্রার্থীতা ফিরিয়ে দেন।

এ ব্যাপারে শাহাদাত হোসেন বলেন,আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে প্রার্থীতা ফিরে না পাওয়ার জন্য। তিন দিন সরকার পক্ষের সাথে আইনী লড়াই করে আজ আমি আমার প্রার্থীতা ফিরে পেয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...