হাতিয়ায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডোবা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিল্টন রোডের মাইনুদ্দিন মাঝি বাড়ির সামনের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ী মো. ফরিদ (৩৫), সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো.হুমায়ন’র ছেলে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যার কোন কারণ জানাতে পারেনি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সকালে স্থানীয়রা ডোবার মধ্যে অজ্ঞাত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব ও আত্মপরিচয়ের দীপ্তি!

পহেলা বৈশাখ—একটি দিনের নাম নয়, এটি বাঙালির হৃদয়ের এক...