হাতিয়ায় বাড়ির সিমানা নিয়ে কথা কাটাকাটি, পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ::  নোয়াখালীর হাতিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটিতে পড়ে গিয়ে মোস্তাফিজুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীমানা বিরোধ নিয়ে একই বাড়ির মিরাজ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ মোস্তাফিজের কথা কাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে তিনি হঠাৎ পড়ে গিয়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয় পল্লিচিকিৎসক মো. তসলিম আলমের কাছে নিয়ে গেলে তিনি বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ অজিফা বেগম বলেন, আমার শ্বশুর দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। বুধবার দুপুরে রোজা রেখে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। ধারণা করা হচ্ছে, তার সুগার শূন্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...