হাতিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে মরদেহটি ভেসে যাচ্ছে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের গায়ে কোনও আগাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান নলের চর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম। তিনি আরও জানান, এলাকাবাসী সন্দেহ করছে লোকটি প্রতিবন্ধী হতে পারে। তবে হাতিয়া থানার অফিসিয়াল ফেইজে মরদেহের ছবি দিয়ে এর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আবুল খায়ের জানান, মরদেহটি বর্তমানে মর্গে পাঠানো হয়েছে। এর রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...