হাতিয়ার যাত্রীবাহী ট্রলার মেঘনা নদীতে ডুবে ১৯ জন নিখোঁজ ২০ জন জীবিত উদ্ধার

Date:

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে নোয়াখালী অভিমুখে যাত্রা শুরু করে ট্রলারটি। বিকেল ৩টার দিকে নদীর মাঝপথে পৌঁছালে এটি দুর্ঘটনায় পড়ে।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ভাসানচর থেকে ৭/৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। ঝোড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় ৩টি বোটের সহায়তায় ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ১৯ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ এখনও ১৯ জন যাত্রী নিখোঁজ রয়েছে। বর্তমানে কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কার্যক্রম চালছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...