করোনায় প্রাণ হারালেন ফেনীর সিভিল সার্জন

Date:

ফেনী সংবাদদাতা :: করোনায় কেড়ে নিল ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের প্রাণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১২ জুন তার করোনা পজিটিভ শনাক্ত হলে তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেময়ায় নিজের গ্রামের বাড়িতেই চিকিৎসা নেন।

অবস্থার অবনতি হলে পরে ১৪ জুন ফেনী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অক্সিজেন কাজ না করায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ১৮ জুন ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ১ জুলাই তাকে ভেন্টিলেশনে নেওয়া হলে ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার বিকালে তিনি মারা যান।

তার স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রয়েছে। তিনি ফেনী জেনারেল হাসপাতাল ও ফেনীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থার পদক্ষেপ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...