কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার

Date:

কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি :: দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের কারণে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বসুরহাট পৌরসভা আ’লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের অভিযোগে বসুরহাট পৌরসভা আ’লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মাছ কামাল), বসুরহাট পৌরসভা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন সেন্টার উদ্বোধন

স্বাস্থ্য ডেস্ক :: সবার জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত...

সুফ্ফা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুফ্ফা মডেল মাদরাসায়...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...