কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে ফারহানা সুলতানা নিপু (২১) নামে কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টার দিকে পরিবারের সবাই নানান কাজে ব্যাস্ত ছিলেন তারই ফাঁকে নিপু আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিপু উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উমেদ আলী মাঝিবাড়ির আবদুল মালেকের কনিষ্ঠা মেয়ে। তিনি সরকারি মুজিব কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী ছিলেন। তার পিতা আবদুল মালেক বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজছাত্রী নিপু মঙ্গলবার নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তবে কি কারণে কলেজছাত্রী নিপু আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে।পরিবার ও পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছে না। নিপুর ব্যবহৃত মুঠোফোন পুলিশ জব্দ করলেও তা লক থাকার কারণে গলায় ফাঁস দেয়ার পূর্বে মুঠোফোনের মাধ্যমে কার কার সঙ্গে সে ফোনালাপ করেছে তা পুলিশ জানতে ও জানাতে পারছে না।

নিপুর মা জানান,আমার মেয়ের সাথে কোনো অভিমান বা কারো সাথে মনোমালিন্য দেখিনি। স্বাভাবিকই ছিলো। কিন্তু হঠাৎ মেয়ে একাজ কেনো করলো কিছু বুঝে আসছে না।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, পুলিশ সংবাদ পেয়ে নিপুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...