কোম্পানীগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল রামপুর ইউনিয়ন ছাত্রলীগ

Date:

বিশেষ প্রতিবেদক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল রামপুর ইউনিয়ন ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মহিদুল ইসলাম মেহেদি এবং সাধারণ সম্পাদক সামছুল আলম আহিল।

সোমবার (০৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা রামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৃষক (সোহেল ও কোরবান) এর ১০০ শতাংশ জমির পাকা ধান কেটে দেন রামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। কৃষকদের সমস্যার খবর পেয়ে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতা-কর্মীরা সোমবার সকালে একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
এ ব্যাপারে কৃষক সোহেল ও কোরবান বলেন, আমাদের জমির ধান পেকেছে। বর্তমান পরিস্থিতির কারনে এলাকায় দিনমজুর পাওয়া কষ্টসাধ্য ব্যাপার তাই ক্ষেতের পাকা ধান নিয়ে বেশ দু‌ঃচিন্তায় ছিলাম। এমতাবস্থায় রামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ

টাইম ডেস্ক:আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ...

স্পেন’র তারকা “রদ্রি” কেন গোল্ডেনবল পেলেন!

ক্রিড়াডেস্ক: ​সবাই নিশ্চিত ছিলেন গোল্ডেন বল পাবেন লিওনেল মেসি। কিন্তু...

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...