কোম্পানীগঞ্জে ১১শ’ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Date:

এএইচএম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদণার আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্য়ক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: সাহাব উদ্দীন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএনএম সেলিম উদ্দিন । উপজেলা অন্যান্য কৃষি বিভাগের কর্মচারীগণ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১শ’ ৫০ জন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের আওতায় ইউনিয়ন পর্যায়ে সার ও বীজ পৌছে দিয়ে কৃষকের মাঝে বিতরণ করা হয় সকালে উপজেলার কয়েক জন কৃষকের মধ্যে সার ও বীজ তুলে দিয়ে কর্য়ক্রমের উদ্বোধন করা হয় বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...