চাটখিলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেফতার

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে শরিফ বাহিনীর প্রধান শরিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১/১০/২০২০) ভোর ৫টায় চাটখিলের নোয়াখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শরিফ নোয়াখোলা ইউনিয়ন (পশ্চিম) যুবলীগ সভাপতি। দুপুর ২টা ১০ মিনিটের দিকে শরিফকে নোয়াখালা থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত শরিফ ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী জানান, আজ ভোর ৫টার সময় শরিফ  ঘরের দরজা কৌশলে ভেঙে আমাদের ঘরে ঢুকে। আমি চিৎকার শুরু করলে আমার সন্তানরা জেগে উঠে। পরে শরিফ হুমকি দেয় আমাকে শেষ করে দেবে, আমার দুই সন্তানকে শেষ করে দেবে। পরে শরিফ আমাকে ঘরের সামনে কক্ষে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, শরিফ মোবাইলে আমার ছবি কিংবা ভিডিও ধারণ করেছিল। পরে আমার মোবাইল নাম্বারও নেয়। মোবাইল নাম্বার সঠিক কী না সেটাও চেক করে। যাওয়ার সময় শরিফ আমাকে হুমকি দিয়েছে কাউকে কিছু জানালে আমাকে, আমার দুই সন্তানকে এবং আমার পুরো গোষ্ঠীকে সে শেষ করে দেবে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে। মামলার আলোকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে দুপুর ৩টার দিকে নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, গৃহবধূ মামলায় উল্লেখ করেছেন ধর্ষণের সাথে ফোনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে শরীফ। শরীফকে আটক করলেও ওই ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ফোনটি উদ্ধারে তাকে নিয়ে অভিযান পরিচালনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...