নতুন বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ছে ৫ হাজার ২৮৭ কোটি টাকা

Date:

নিউজ ডেস্ক :: নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেটে প্রাথমিক এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে এবার ৬৬ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা। সেই হিসেবে গত বছরের বরাদ্দের চেয়ে এবার ৫ হাজার ২৮৭ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়।

আজ বৃহস্পতিবার ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা।

সেই হিসেবে গত বছরের বাজেটের চেয়ে এবার ৯০০ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা।

সেই হিসেবে এবার ৩ হাজার ৪৯৩ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বাজেট বরাদ্দের তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের ছিল ৭ হাজার ৪৫০ কোটি টাকা।

সেই হিসেবে এবার ৮৮৪ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে অর্থদণ্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা...

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...