নোয়াখালীতে ১দিনে ৭৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৩৫২, মৃত্যু-৫

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীতে ১ দিনে সর্বোচ্চ ৭৭ জনের করোনা ভাইরাসের সংক্রমণ  শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। যার মধ্যে বেগমগঞ্জে করোনা আক্রাত হয়ে ১ জন মারা গেছে। মোট মৃত্যু ৫ জন। শনিবার (২৩ মে)  সকাল সাড়ে  ১১ টায় দিকে  মুঠোফোনে এ তথ্য জানান, জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ২১ ও ২২ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩০০ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ  আসে।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা, বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ- ১৭৮ জন, সদরে-৪১ জন, চাটখিলে-২৬, সোনাইমুড়ীতে-১৮, কবিরহাটে-৫৪ জন, কোম্পানীগঞ্জে- ৭ জন, সেনবাগে-১১ জন, হাতিয়া-৬ জন ও সুবর্ণচরে-১১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব ও আত্মপরিচয়ের দীপ্তি!

পহেলা বৈশাখ—একটি দিনের নাম নয়, এটি বাঙালির হৃদয়ের এক...