প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

Date:

টাইম ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের মরহুম গোলাম মোস্তফা সাহেবের সুযোগ্য সন্তান জনাব গোলাম হাবিব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পান্ডুঘর গ্রুপের পক্ষ থেকে জনাব গোলাম হাবিব অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

সমাজের প্রতি বেসরকারি খাতের দায়িত্ব ও মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এ কর্মসূচির আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পান্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট প্রদান করছে।

নোয়াখালীর গর্ব গোলাম হাবিব

কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সন্তান গোলাম হাবিব দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি পান্ডুঘর গ্রুপের চিফ পিপলস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্পোরেট ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোয়াখালীর মাটি ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দেশের গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে অবদান রাখায় গোলাম হাবিবকে এলাকার মানুষ একজন সফল ও গর্বিত নোয়াখালীর সন্তান হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ এবং পান্ডুঘর গ্রুপের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে অংশগ্রহণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানুষের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...