বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেফতার

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সহসভপাতি।

মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, একলাশপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ডের মৃত হাজী গোলাম মোস্তফার ছেলে মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি সাজু (২১)। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিকটিমের আদালতে দেয়া জবানবন্দি অনুসারে একলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ মেম্বারকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার রাতে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকার কামরাঙ্গিরচর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। আজ মঙ্গলবার বাদলকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রধান আসামি বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী।

উল্লেখ্য, রোববার (৫ অক্টোবর) রাত ১টায় নির্যাতিতা নারী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি অ্যাক্ট ও নারী নির্যাতন দমন আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...