মানুষ সোনার হরিণের আশায় দেশ ছেড়ে আমেরিকায় আসেন,আইয়ুব আলী হরিণের মায়া ত্যাগ করে দেশে মানুষের সেবা করছেন

Date:

এএইচএম মান্নান মুন্না ::গত ১০ই সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আইয়ুব আলী কে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী নিউইয়র্কবাসী।

বাংলাদেশী নাগরিক কমিটির আয়োজনে  ও মহানগর আওয়ামী লীগের সহযোগিতায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভা সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান।নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিল্দাল কাদির বাপ্পা।প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল আমিন বাবু,বক্তব্য রাখেন নুরুল আফসার সেন্টু,স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুরুদ মিয়া,

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি সাইফুল ইসলাম,সহসভাপতি এম উদ্দীন আলমগীর,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার ,সাংগঠনিক সম্পাদক রশিদ রানা, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ,উপ-প্রচার সম্পাদক সাংবাদিক শেখ শফিকুর রহমান,সাবেক ছাত্রলীগ নেতা জেড এ জয়,সাবেক ছাত্রলীগ নেতা হেলাল মিয়া,যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহ্বায়ক শেখ জামাল হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, মানুষ সোনার হরিণের আশায় দেশ ছেড়ে আমেরিকায় আসেন আর আইয়ুব আলী সোনার হরিণের মায়া ত্যাগ করে মুছাপুর ইউনিয়নবাসীর সেবা করার জন্য চেয়ারম্যান হয়েছেন।আমরা তাঁর উজ্জল ভবিষৎ কামনা করি।সে যেন মুছাপুর ইউনিয়নবাসীর  সেবা  করে যেতে পারে।

সংবর্ধিত আইয়ুব আলী বলেন, নির্বাচন সময়ে  আমি মুছাপুর ইউনিয়ন  বাসীর পাশা পাশি নিউইয়র্ক মহানগর আওয়ামীগসহ এদেশের বসবাসরত  বাংলাদেশী নাগরিকদের সহযোগিতায় আমি চেয়ারম্যন নির্বাচিত হয়েছি। এ কৃতিত্ব আমার শুধু একা নয় আপনাদের সকলের।আমি যেন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে পারি দেশ -বিদেশের সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...