সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

Date:

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সুবর্ণচরে ধানের বীজ তলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

বুধবার সকাল ১০টার দিকে চর হাসান ভূঁইয়ার হাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে বিকেল ৪টার দিকে আহত বৃদ্ধার মৃত্যু হয়।

আমেনা বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমেনা বেগমের  হাঁস প্রতিবেশী সেকান্তর বাড়ির কবিরের স্ত্রী হালিমা বেগমের ধানের বীজ ক্ষেত নষ্ট করলে তারা কয়েকটি হাঁস জব্দ করে। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় জড়ান দু’পক্ষ। তাদের মধ্যে মারামারির একপর্যায়ে আলমগীর বৃদ্ধা আমেনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে ওই বৃদ্ধা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার অফিচার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...