২২ লাখ টাকার চেক বিতরণ করেছে সমাজসেবা

Date:

মোহাম্মদ আমান উল্যা চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী চাটখিল উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবার যৌথ আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট উজ্জ্বল রায় এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো: আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম.ইব্রাহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ইঞ্জিনিয়ার রাহাত আমিন পাটোয়ারী, বিআরডিবির অফিসার মো: আজগর হোসেন প্রমূখ।

জানা যায়, উপজেলায় মোট ৬টি রোগ ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ, স্টোকে প্যারালাইসিস এ মোট ৪৪ জন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিদের ৫০ হাজার করে মোট ২২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। প্রধান অতিথি উপস্থিত থেকে রোগীদের মাঝে চেক বিরতণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...