চাটখিলে সন্ত্রাসী হামলায় আহত ২ প্রবাসী, মামলা করতে বাধার অভিযোগ

Date:

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ীতে দু’প্রবাসী সহোদর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় মারাত্মক আহত নুরুল ইসলাম (৩২) কে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে একই বাড়ীর ছফি উল্যার পুত্র মনির হোসেন, জাকির হোসেন, বাবুল হোসেন ও মনির হোসেনের ছেলে হৃদয় ও রিয়াজসহ প্রবাসী নুরুল ইসলাম ও তার ছোট ভাই রাজু আহম্মদকে দা-বটি নিয়ে দিয়ে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। মারাত্বক আহত নুরুল ইসলামকে চাটখিল সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে নোয়াখালী আবদুল মালেক উকিলে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

সন্ত্রাসী হামলার ঘটনায় চাটখিল থানায় মামলা করতে গেলে সন্ত্রাসীরা বাধা প্রদান করে। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, আহত প্রবাসী নুরুল ইসলামকে তিনি দেখেছেন। তিনি আরও জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...