নোয়াখালী জেলা বিএনপি সভাপতি’র বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date:

নুর আলাম বিপ্লব, কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি :: একটি জাতীয় দৈনিকে নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার( ১৯ আগস্ট) কবিরহাট উপজেলায় এ সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

তারা লিখিত বক্তব্যে বলেন, একটি জাতীয় সংবাদে প্রকাশিত হয় একরামুল করিম চৌধুরী ও তার ভাগিনা কবিরহাট পৌরসভার মেয়র, জহিরুল হক রায়হান গোলাম হায়দার বিএসসি’র বাড়িতে অবস্থান করে। এ দিকে প্রকাশিত হয় মেয়র রায়হান’র স্ত্রীর ব্যবহৃত গাড়িটি গোলাম হায়দার বিএসসি’র তত্ত্বাবধানে রয়েছে। এবং বলেছে তারা পরস্পর দূর সম্পর্কের আত্মীয়। প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সম্পূর্ণ উদ্দ্যেশ্যে প্রণোদীত। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি অত্যন্ত সৎ ও সমাজ সেবক, স্বচ্ছ একজন রাজনীতিবিদ। উনাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলক এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশিত করা হয়েছে। কবিরহাট উপজেলা বিএনপি, কবিরহাট পৌরসভা বিএনপি’র পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কবিরহাট উপজেলার বিএনপি আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, যুগ্ন আহবায়ক আরাফাত রহমান খোকন, মাহফুজুর রহমান, রেদওয়ানুর রহমান,দেলোয়ার হোসেন, আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...