কোম্পানীগঞ্জে মাটির ট্রাক চাপায় প্রাণ গেল কিশোর চালকের

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক চাপা পড়ে ইসমাঈল হোসেন শাহিন (১৬) নামে এক কিশোর চালক নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর শাহীন চর ফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নকশা ওয়ালার বাড়ির ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রয়েল ব্রিক ফিল্ডের ইট তৈরির জন্য মাটি স্তুপ করার সময় মাটিবাহী ট্রাক উল্টে চাপা পড়ে চালক শাহীন। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এবিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...