নোয়াখালী-৫ আসনে নির্বাচনের আগেই ভোটের আমেজ!

নেপথ্য-নায়ক বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ্ব মো. ফখরুল ইসলাম।

Date:

আজগর আলী :: ঐতিহাসিক ও ভৌগলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানীগঞ্জ-কবির হাট (নোয়াখালী-৫) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এর মৃত্যুর পর কার্যতঃ এ আসনের জাতীয়তাবাদী শক্তি স্তিমিত হয়ে পড়ে। দলটির নেতা-কর্মিগণ হয়ে পড়েন নিতান্ত অভিভাবকহীন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতন ও হামলা-মামলায় জর্জরিত হয়ে নেতা-কর্মীরা যখন দিশেহারা ; তখনই এ আসনের জাতীয়তাবাদী তাঁবুতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ২০০০ সাল থেকে মওদুদ আহমদ সাহেবের রাজনৈতিক-সহচর দেশের বিখ্যাত আবাসন শিল্প প্রতিষ্ঠান মেট্রো গ্রুপ ও দেশের শীর্ষস্থানীয় জীবন-বীমা কোম্পানী ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কোম্পানিগঞ্জ শাখার আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য আলহাজ্ব মো. ফখরুল ইসলাম।

আবু সাঈদের মত দু-হাত প্রসারিত করে এ আসনের নেতাকর্মীদেরকে পরম যত্নে আগলে রাখেন তিনি । ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মামলা-মোকদ্দমাকে মোকাবিলা করেন স্বউদ্যোগে, সফলভাবে এবং তিনি সবসময় সর্বাত্মকভাবে আহত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এ আসন থেকে হাসিনা-বিরোধী সকল আন্দোলনকে জোরদার ও বেগবান করার লক্ষ্যে দুর্বার ভূমিকা রেখে একজন সত্যিকারের জননেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ফলস্বরুপ হাসিনা কাদের গং এর রোষানলে পড়ে তিনি নিজেই ঢাকা-নোয়াখালী মিলে প্রায় ২০ টিরও অধিক রাজনৈতিক মামলার আসামী হয়েছেন, পুলিশি নির্যাতন সহ্য করেছেন এবং প্রায় দীর্ঘ ৫ মাস ফ্যাসিস্ট হাসিনার কারাগারে বন্দী ছিলেন। এমনকি খুনি হাসিনা তার ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ি দিয়ে মো. ফখরুল ইসলামের ব্যবসা-প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ করেছে ।

কিন্তু, ফ্যাসিস্ট হাসিনা তার সকল অপশক্তি দিয়েও উনাকে রুখতে পারে নি। বরং তিনি দিগুণ উৎসাহে নেতাকর্মীদের বটবৃক্ষের মত আগলে রেখে আন্দোলনকে আরও ক্ষুরধার করে তোলেন। ঢাকা-চট্টগ্রাম ফেনী-মাইজদী-সহ দেশের বিভিন্ন-স্থানে হাসিনা-বিরোধী বিভিন্ন কর্মসূচীকে সফল করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ।

ফলস্বরূপ সারাদেশে দুর্বার জনমত তৈরী হওয়ার প্রেক্ষিতে ৫ আগষ্ট- ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার নির্মম পতন হলে বাংলাদেশের মানুষের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ।

আলহাজ্ব ফখরুল ইসলাম প্রতিশোধোন্মূখ না হয়ে তাঁর নেতা-কর্মীদেরকে ধৈর্য ধারন করে বিজয় উদযাপন করতে নির্দেশ দেন এবং কোনো রাজনৈতিক চাঁদাবাজকে প্রশ্রয় না দেওয়ার দ্যর্থহীন ঘোষণা দেন। ফলস্বরূপ ৫ আগস্ট-পরবর্তী কোনো ধরনের অনিয়মের কাদা তাঁর গায়ে লাগতে পারে নি, লাগে নি । বরং ৫ আগস্ট পরবর্তী ভারতের পানিআগ্রাসনে সৃষ্ট বন্যায় অতীতের মত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নজীরবিহীন ভূমিকা রেখে সর্ব-মহলে প্রসংশিত হন তিনি।

সম্প্রতি জনদরদি এবং আজীবন গণতন্ত্রকামী এ নেতা এ নির্বাচনী এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে গণ-সংযোগ করেন এবং বিভিন্ন উৎসবাদিতে সাধারণ মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে জনতার কাতারে আপনভাইয়ের ন্যায় শামিল হন। ফলে এ অঞ্চলের মানুষ এবার একটি অবিস্মরণীয় ঈদ উদযাপন করতে সক্ষম হন। এলাকায় তাঁর এ বিরামহীন পদচারনায় নির্বাচন না আসার আগেই এলাকায় একটি স্বতস্ফুর্ত নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

আর এটা কেবল সম্ভব হয়েছে তাঁর কর্মিবাৎসল্য, অহিংস মনোভাব ও আন্তরিক বদান্যতার দরুন। তারঁ সকল কর্মযজ্ঞের ফলস্বরূপ দলমত নির্বিশেষে তিনি এখন এলাকার মানুষের একজন ভরসার পাত্র হিসাবে আভির্ভূত হয়েছেন।

আশা করা যাচ্ছে তিনি বাংলাদেশের সর্বাধিক আলোচিত এ আসনটির সংসদ সদস্য নির্বাচিত হলে নোয়াখালী ৫ আসন তার হারানো গৌরব ফিরে পাবেই।

লেখক : মো. আজগর আলী
ভিপি, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে পুকুরের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি...

মুছাপুর রেগুলেটর নির্মাণ হলে কর্মসংস্থান ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে

স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি...

মুছাপুরে নতুন করে রেগুলেটর নির্মাণ হলে বদলে যাবে নোয়াখালীসহ উপকূলের অর্থনীতি

মুছাপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,...

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রামট্রাকের বিরুদ্ধে অভিযান: ৫ চালককে অর্থ দণ্ডিত, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের...