কোম্পানীগঞ্জে ৬ মাদকসেবীসহ গ্রেফতার ৭

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার সবকটি ইউনিয়নে রাতভর অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে ৭ জন আসামী গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কবিরহাট উপজেলার লামছি এলাকার মাদকসেবী মো. আলা উদ্দিন মিষ্টার (৩৩), মো. সালা উদ্দিন বুলেট (২৫), চর ফকিরা ইউনিয়নের রিয়াদ হোসেন (২২), পন্ডিতের হাট অলি উল্যাহ সাগর (১৯), বসুরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম (১৯), জিয়াউল ইসলাম (৩৮), সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার সাজাপ্রাপ্ত আসামী চন্দন কুমার শীল (৩২)। গ্রেফতারকৃতদের মধ্যে বসুরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম ও জিয়াউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনমাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ওয়ারেন্ট তামিল ও সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...