কোম্পানীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. আকাশ (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে।

আকাশ দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার পত্নিচান গ্রামের মোহাম্মদ হারুনুর রশীদের ছেলে।

জানা গেছে, কয়েক দিন ধরে অন্য শ্রমিকদের সঙ্গে কোরবান আলী বাহারের নির্মাণাধীন ভবনের ৩য় তলার নির্মাণকাজ করছিলেন আকাশ। বৃহস্পতিবার দুপুরে ৩য় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা পার্শবতী ওয়ালের লোহার রড তার বুকে ঢুকে গেলে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আকাশের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...