সোনাইমুড়ীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১শত ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃত জেসমিন আক্তার (৩২) উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিজ শাকিলের স্ত্রী।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শত ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...

বসুরহাট পাঠাগার’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগার'র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা...

বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির প্রস্তুতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার, বীজ, কীটনাশক...

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...