নদী থেকে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহার, প্রকৌশলীসহ ২ জনের কারাদণ্ড

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীটির ওপর নির্মাণাধীন সেতু নির্মাণে ব্যবহারের অভিযোগে ‘স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ দুই কর্মকর্তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তেল্লার ঘাট এলাকায় তেল্লারঘাট- ধনীপাড়া কানেক্টিং ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

সাজাপ্রাপ্তরা হলেন, স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১ টি ইঞ্জিন জব্দ করা হয়।

এঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘ছোট ফেনী নদীর ওপর এলজিইডি নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তেল্লার ঘাট-ধনীপাড়া সংযোগ ব্রিজ নির্মাণ করার ফাঁকে নির্মাণাধীন ব্রিজের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এটি নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১ টি ইঞ্জিন জব্দ করা হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু...

সেবা ও দালালমুক্ত ভূমি অফিস ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন রুবাইয়া বিনতে কাশেম

নোয়াখালী প্রতিনিধি:ভূমি অফিসকে দালালমুক্ত ঘোষণা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে...

কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে তারেক রহমান’র প্রার্থী ফখরুল ইসলামকে নির্বাচিত করুন-ব্যারিস্টার মুন্নী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু...