কোম্পানীগঞ্জে হত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি স্মরণ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে হত্যাকাণ্ডের ঘটনাকে স্মরণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে উপজেলা গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলায়েত হোসেন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসাইন, জামায়াত নেতা হেলাল উদ্দিন , মাওলানা শাহজাহান, জিয়াউল হক জিয়া , আইয়ুব আলী প্রমূখ।

পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, ২৮ অক্টোবরের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করতে হবে। লগি-বইঠার নির্দেশদাতাদেরও কঠিন বিচারের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...