নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে
উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মো. সবুজ খান (৫০) উপজেলার মুছাপুর ইউনিয়নের আলম মহাজন বাড়ির নূরে আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের একটি সিআর মামলায় সবুজকে ৩ বছরের কারাদন্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের আবুল খায়েরের চা দোকান থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ দাস তাকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...

বসুরহাট পাঠাগার’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগার'র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা...

বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির প্রস্তুতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার, বীজ, কীটনাশক...