কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’লাখ টাকা অর্থদন্ড

এক্সেভেটর ও ট্রাক জব্দ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড, ৭ টি এক্সেভেটর মেশিন ও ৪ টি মাটি ভর্তি ট্রাক এবং ১ টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরফকিরা ইউনিয়নের এলাহী রোড়ের ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড ও জব্দ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান সূত্রে জানা যায়, বালু উত্তোলনের ও বিপণনের সাথে জড়িত একজনকে ১ লাখ টাকা অর্থদন্ড এবং ১ জনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ২ টি ছোট এক্সকেভেটর, ৪ টি বড় এক্সেভেটর জব্দ করা হয়। এছাড়াও অবৈধ বালু পরিবহন ও অতিরিক্ত ভার বহন করায় ২ টি ড্রাম ট্রাককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এসময় একই এলাকায় অবৈধ ভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার স্থানে অভিযান চালিয়ে ১ টি মাটি কাটার এক্সকেভেটর, ৪ টি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু ব্যবসায়ী বেলাল কোম্পানীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এসময় তিনি সকল শ্রেণী পেশার বিশেষ করে স্থানীয় মানুষের আন্তরিক সহায়তা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় এক বৃদ্ধকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায়...

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...