কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

Date:

নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল দ্রুত কার্যকরের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ফেব্রুয়ারি২০২৬ ) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তারা ব্যানার, নিয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে স্লোগান দেন।
বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য জাতীয় বেতন কমিশন ২০২৫ যে নবম পে-স্কেল সুপারিশ করেছে, তা দ্রুত বাস্তবায়ন করা জরুরি। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
সমিতির নেতারা আরও বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তবে তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সমস্যার সমাধান প্রত্যাশা করেন।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা বলোরাম আচার্য, উপজেলা নির্বাহী অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা পিন্টু কুমার পাল, উপজেলা হিসাব রক্ষক অফিস অডিট অফিসার মোঃ কাউছার,উপজেলা নির্বাহী অফিস হিসাব সহকারী দিলীপ চন্দ্র নাথ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাশিয়ার নুরুল আফছার,উপজেলা ভূমি অফিস নাজির কাম ক্যাশিয়ার মোহাম্মদ নিজাম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জুলেখা খাতুন পারুলসহ অনেকেই। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিপুল সংখ্যক কর্মচারী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু...

সেবা ও দালালমুক্ত ভূমি অফিস ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন রুবাইয়া বিনতে কাশেম

নোয়াখালী প্রতিনিধি:ভূমি অফিসকে দালালমুক্ত ঘোষণা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে...

কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে তারেক রহমান’র প্রার্থী ফখরুল ইসলামকে নির্বাচিত করুন-ব্যারিস্টার মুন্নী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ...