মুছাপুরে বজ্রপাতে হতাহত পরিবারের পাশে দাঁড়ালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের হতাহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম।

মুহাম্মদ ফখরুল ইসলাম এমপির পক্ষে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।
মঙ্গলবার এই সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা গ্রহণ করেন নিহতের পিতা ও আহত জনার্দন দাস।এদিকে আহত জনার্দন দাস এর সকল চিকিৎসা খরচের দায়িত্ব নিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দীন জিকু,মিজানুর রহমান চৌধুরী, কামাল উদ্দীন আলো,যুবদল নেতা মোহিদ, জাহাঙ্গীর মেম্বার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সম্প্রতি নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে জেলে জনার্দন দাস আহত হন ও তার ছেলে জলদাশ ঠাকুর চাঁন নিহত হয়।

এ ঘটনায় মুছাপুর মৌলভী বাজার জেলে পাড়ায় শোকের ছায়া নেমে আসে। এমন দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় আবদুর রহিমের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...