সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের ফ্রি স্বাস্থ্য সেবা দিলো “স্বর্ণালী প্রভাত”

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্বিতীয় দিনের মতো প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত”।
রবিবার (২৯ মার্চ) উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট হাইস্কুল এণ্ড বিএম কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সেবা প্রত্যাশীরাও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এই মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, বিএমআই চেকসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাইকোলজি ও গাইনোকোলজি সেবাও রাখা হয়।
এর আগে, প্রথম দিনে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একই ধরনের সেবা প্রদান করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় অর্ধ সহস্রাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন।

হাজারীহাট হাইস্কুল এণ্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু বলেন— “শিক্ষার্থীদের শারীরিক চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী প্রভাতের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। আমরা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই।”

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক গাজী মোহাম্মদ আলমগীর, ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের ফাউন্ডার আব্দুল্লাহ আল সাওয়াল, ফাউণ্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, আবু বকর সিদ্দিক, মোঃ আজগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবসেবায় এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...