ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যু

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুনীরুল ইসলাম বকুল (৬২) নামের সাবেক এক ছাত্রশিবির নেতা মারা গেছেন।
সোমবার রাত পৌনে নয়টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুনীরুল ইসলাম বকুল উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর মাস্টার বাড়ির মোজাফফর মাস্টারের ছেলে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তিনি ঢাকার পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর জিপিও ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।
মুনীরুল ইসলামের ছেলে ও টাইফুন শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক সাইয়্যেদুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর মুনীরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়।
সাইয়্যেদুল ইসলাম বলেন, পরে তাঁর লিভারে সংক্রমণ দেখা দেয়। একপর্যায়ে সংক্রমণ মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও প্রসাদ...

কোম্পানীগঞ্জে আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে...

রংপুরে শিক্ষকসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের...

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু...