টাইম ডেস্ক:
কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে। আবার কেউ রাজনীতিকে দেখেন সমাজ পরিবর্তন ও মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে। তেমনই একজন স্বপ্নবাজ মানুষ গোলাম ছারওয়ার মিশু। তাঁর স্বপ্ন, সিরাজপুর ইউনিয়নকে শিক্ষা, মানবিকতা, সম্প্রীতি ও উন্নয়নে একটি আলোকিত জনপদ হিসেবে গড়ে তোলা।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিশু মনে করেন, রাজনীতি শুধু পদ-পদবি কিংবা নেতৃত্বের প্রতিযোগিতা নয়; মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যম।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিনি। তাঁর পরিকল্পনায় রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার উন্নয়ন। পাশাপাশি তরুণদের সম্ভাবনা বিকাশ এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গোলাম ছারওয়ার মিশু বলেন, আমি সিরাজপুরকে নিয়ে স্বপ্ন দেখি। এমন একটি আলোকিত সমাজ গড়তে চাই, যেখানে মানুষে মানুষে সম্প্রীতি থাকবে, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের সুফল সবাই পাবে।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার
Date:

