হাতিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ৯নং বুড়ির চর ইউনিয়নের হরন্ন্য মার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মনির উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের সফি উল্লাহর ছেলে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হরন্ন্য মার্কেট উত্তর দিক থেকে যাওয়া একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর এক মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...