কোম্পানীগঞ্জে জাসদ’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Date:

নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১ নভেম্বর রোববার বিকাল ৫ টায় কোম্পানীগঞ্জ উপজেলা জাসদ’র উদ্যোগে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নোয়াখালী জেলা জাসদ সদস্য ফখরুল ইসলাম ফরহাদ’র সভাপতিত্বে এ সময়ে বাক্তব্য কোম্পানীগঞ্জ উপজেলা জাসদ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জাসদ নেতা আবদুল আলিম স্বপন, কামাল উদ্দীন, সাংবাদিক এএইচ এম মান্নান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শুরুতে শ্রদ্ধান্তে জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সম্পাদক আলা উদ্দীন এর আকস্মিক মৃত্যু ও সকল নিহত জাসদ নেতাদের মৃতুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় নেতারা বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামে যে নেতা-কর্মীরা শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। বক্তারা জাসদের নেতা-কর্মীদের অভিবাদন জানিয়ে বলেন, জাসদের নেতা-কর্মীরা কোনও ধরনের রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে, ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে জাসদের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন। বক্তারা মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে ফরমায়েশি রায়ে দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে জাসদ ‘র এই ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকি পালান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি প্রচার, এস আই নজরুল বদলি

বিশেষ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খাবার হোটেলের পরিচ্ছন্নতাকর্মীদের ছবি তুলে...

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি প্রচার, এস আই নজরুল বদলি

বিশেষ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খাবার হোটেলের পরিচ্ছন্নতাকর্মীদের ছবি তুলে...

কোম্পানীগঞ্জে যুবদল’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য...

এইচএসসি পরীক্ষার ফলাফলে দুই উপজেলার মধ্যে বামনী ডিগ্রি কলেজ শীর্ষে

নোয়াখালী প্রতিনিধি:এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কবিরহাট ও কোম্পানীগঞ্জ দুই...