নোয়াখালী প্রতিনিধি:
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কবিরহাট ও কোম্পানীগঞ্জ দুই উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বামনী ডিগ্রি কলেজ। এ বছর কলেজটি থেকে ২৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১১১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। কলেজটির পাসের হার ৪১ দশমিক ২৬ শতাংশ।
কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জনের পেছনে সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক, কলেজ গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। এ জন্য তিনি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজ আগামী দিনেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

