নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে
বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল।
কোম্পানীগঞ্জে যুবদল’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ
Date:

