কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসি ও একটি হোটেলকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

অভিযানকালে ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শনের দায়ে ইউনিটি ফার্মেসীএবং সুমন ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি ফার্মেসিকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়াও ইতিমধ্যে ইউনিটি ফার্মেসী ও সুমন ফার্মেসী দুইটি ফার্মেসিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নোয়াখালী কর্তৃক কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।

অন্যদিকে, লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বিশুদ্ধ পানির পরিবর্তে অবিশুদ্ধ পানি পরিবেশনের অপরাধে হক হোটেলকে রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযুক্ত সকল ব্যবসায়ী ঘটনাস্থলেই আদালত কর্তৃক আরোপিত অর্থদণ্ড পরিশোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত হয়েছে। এ...

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, জিপিএ-৫ পাওয়া সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প

হাতিয়া প্রতিনিধি:নানা প্রতিকূলতা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়...

ইতালিতে নৃশংস হত্যার শিকার বাবুল-স্ত্রী-কন্যা ৫১ দিন পর দেশে দাফন, এখনো অধরা অভিযুক্ত

নোয়াখালী প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের...

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...