কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

Date:

নোয়াখালী প্রতিনিধি:
২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এবং রাজস্ব খাতের আওতায় উপজেলার ৭ জন মৎস্য চাষীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

২১ জুন সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৫ জন এবং রাজস্ব খাতের আওতায় ২ জনসহ মোট ৭ জন মৎস্য চাষীকে উপকরণ প্রদান করা হয়।

এ সময় মিশ্র মাছ চাষের জন্য মনোসেক্স তেলাপিয়া ও দেশি মাগুর মাছের পোনা, মৎস্য খাদ্য এবং সমন্বিত কৃষি কার্যক্রমের অংশ হিসেবে পেপে, মরিচ, বেগুন ও পেয়ারার চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তা মৎস্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম (ভূমি), উপজেলা মৎস্য অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং সুবিধাভোগী মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার স্বাগত বক্তব্যে বলেন, মৎস্য খাত উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের মাছ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং প্রান্তিক চাষীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...