‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ’

Date:

টাইম ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের বিষয়টিকে অভিনন্দন জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র হবে জুলাই গণহত্যার বিপরীতে জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ ও স্মারক।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দলের দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাক্রমশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাসহ সকল শ্রেণির মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ ও বিপ্লবী উন্মাদনায় ব্যাপক আত্মদানে গণহত্যাকে মোকাবিলা করে জনগণ যে বিজয় অর্জন করেছে এবং তাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা সুসংহত রাখার ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্রটি জারি করতে হবে। এই ঘোষণাপত্রই হবে জুলাই গণঅভ্যুত্থানের আইনগত ও নৈতিক ভিত্তি।
বিবৃতিতে তিনি বলেন, আমি আশা করি- গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামত গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এই ঘোষণাপত্র হবে জুলাই গণহত্যার বিপরীতে জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ এবং স্মারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...