নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী মাদ্রাসার মজলিসে আমেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে ২০২৬)সকাল ১১টায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।মজলিসে শুরার অন্যতম সদস্য আনসার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী একরামুল হককে সভাপতি, আলমাস খান বাহাদুরকে সেক্রেটারি এবং মাওলানা মাহমুদুল হাসান আনাসকে পরিচালক (মুহতামিম) করে নতুন কমিটি গঠন করা হয়।

