নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী উপজেলায়  অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হল, আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বেগমগঞ্জ উপজেরার দূর্গাপুর গ্রামের রফিক উল্যার ছেলে জাবেদ (২৭), কুমিল্লার লাকসামের মোবারক আলীর ছেলে দুলাল (৩০)।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার, রাত ৮টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করে ডিবি পুলিশ। পরে  আসামিদের গ্রেফতার দেখিয়ে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...