নোয়াখালীতে জামায়াত-বিএনপির ৪৯ নেতাকর্মী কারামুক্ত

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে রাজনৈতিক মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, অঙ্গ সংগঠন ও জামায়াতের ৪৯ জন নেতাকর্মী।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এসময় নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নোয়াখালীতে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। মামলায় ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৪১৫ জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৩২জন, জামায়াতের ১১জন ও শিবিরের ৬জন নেতাকর্মী রয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে নোয়াখালী জেলা কারাগার থেকে তারা সবাই জামিনে মুক্তি পান ।

নোয়াখালী জেলা কারাগারের জেলার মনির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...